Junaeid Khan

আমি জুনায়েদ খান। বাবা জাফর উল্লাহ খান, মা মোছা. শিউলী খাতুন। জন্মেছি উত্তরের জেলা রংপুরে। শৈশব কৈশোরের পুরোটাই কেটেছে ছবির মতো গ্রাম গঙ্গারামপুর আর শান্তির শহর পীরগঞ্জে। তারপর ছাত্রজীবনের প্রায় অর্ধযুগ কেটে গেছে ব্রহ্মপুত্রের পাড় ঘেঁষা সবুজস্বর্গ- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। কর্মজীবনটাও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছি। এর মাঝে টুকটাক লেখালেখিও করছি। নেশা বা পেশা হিসেবে নয়, মনের তাড়না থেকেই লিখি। সাহিত্যের মানদন্ডে কখনো মেপে দেখা হয়নি লেখাগুলো। মাপতেও চাই না। পাঠক আপনমনের কাল্পনিক নিক্তিতে মেপে নিক নিজের মতো করে।
পত্রিকার সাহিত্যপাতার এক কোণে নিজের নাম মাঝেমাঝে দেখা গেলেও বইমেলায় প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ‘বিবর্ণ চিরকুট’- এর পাঠকপ্রিয়তা অনুপ্রাণিত করছে নিয়মিত লেখালেখিতে। মুগ্ধ পাঠকের ভালোবাসাটুকু সম্বল করেই স্বপ্নমূখর এক অনভুতিতে ডুবে থাকতে চাই আমৃত্যু।
প্রকাশিত গ্রন্থ:
বিবর্ণ চিরকুট (বইমেলা ২০১৮) মিথ্যে পাখি (বইমেলা ২০১৯) গুণগত অভিমান (বইমেলা ২০২০)
Gunogoto Oviman
জুনায়েদ খানের অনেক পরিচয়। এর মধ্যে গল্পকার পরিচয়টাকেই আমি বড় করে দেখি। গল্পে আটকে রাখার কৌশল সে দারুণভাবে রপ্ত করেছে। তার গল্পে একবার ঢুকলে আর বের হওয়..
৳150 ৳200
ISBN: 9789849422716Total Pages:96
Edition:1st
Book Language:Bangla
Available Book Formats:Hard Cover
Year:2020
Publication Date:0000-00-00

